চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৩৩ বছর বয়সে  আফগান ক্রিকেট বোর্ডের প্রধান আশরাফ

স্পোর্টস ডেস্ক    |    ০৭:৩৩ পিএম, ২০২১-১১-১১

৩৩ বছর বয়সে  আফগান ক্রিকেট বোর্ডের প্রধান আশরাফ

এখনও আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলা ছাড়েননি মিরওয়াইস আশরাফ। গত মৌসুমেও খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। অথচ সেই ৩৩ বছর বয়সী পেসার বোলিং অলরাউন্ডারকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্ষমতায় থাকা তালিবান। টুইটারে এক বিবৃতি প্রকাশ করে আশরাফের নিয়োগের কথা জানিয়েছে এসিবি। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালিবানের হাতে যাওয়ার পর নিয়োগ পাওয়া আজিজুল্লাহ ফজলিকে বরখাস্ত করার দুই মাসের মাথায় আশরাফকে তার জায়গায় আনা হলো। তবে তাকে আশরাফকেও দায়িত্ব দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে। তার নিয়োগকে স্বাগত জানিয়েছেন রশিদ খানসহ জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার। আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই দুবাইয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছিল তালিবানের প্রতিনিধি দল। এরপর আফগানিস্তানের প্রধানমন্ত্রী ও এসিবির চিফ প্যাট্রন মোহাম্মদ হাসান আখন্দ বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন আশরাফকে। আফগানিস্তান জাতীয় দলের হয়ে ৪৬ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলেছেন আশরাফ। ওয়ানডেতে তার উইকেট ৪৬টি এবং রানসংখ্যা এক ফিফটিতে ৩৮৭। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ উইকেট নিলেও ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৭৯ করে। তবে ২০১৬ সালের পর থেকে জাতীয় দলের বাইরে তিনি। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরেও আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে বান্দ-ই-আমির ড্রাগনসের হয়ে খেলেন তিনি।   চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে ৫ ম্যাচের ২টিতে জয় নিয়ে বিদায় নিয়েছে আফগানিস্তান। এরপর তাদের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়ে দিয়েছে, ব্রিসবেনে ওই টেস্ট আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। নারীদের ক্রিকেট খেলার ওপর তালিবানের নিষেধাজ্ঞার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিএ। তা সত্ত্বেও এসিবি ঘোষণা দিয়েছে, পরের মাসে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবেন রশিদ-নবিরা

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর